জার্সি নির্মাতা প্রতিষ্ঠান নিউ ব্যালান্সের পৃষ্ঠপোষকতা হারালেন বেন স্টোকস। ইংল্যান্ড অলরাউন্ডারের বিরুদ্ধে সেপ্টেম্বরে একটি মারামারির ঘটনার তদন্ত চলছে।
গত ২৬ সেপ্টেম্বর ব্রিস্টলের নাইটক্লাবের কাছে ওই ঘটনায় গ্রেপ্তার হলেও পরে ছাড়া পান স্টোকস।
যদিও আহত ব্যক্তির দীর্ঘমেয়াদে শারীরিক ক্ষতি করার অভিযোগে এখনো তদন্ত চলছে স্টোকসের বিরুদ্ধে।
স্টোকসের আচরণ তাদের ব্র্যান্ডের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে যায় না বলে স্পন্সরশিপ বাতিল করেছে নিউ ব্যালান্স।
ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও সম্প্রতি জানিয়েছে, তদন্ত চলমান থাকায় অ্যাশেজ সিরিজ খেলতে দলের সঙ্গে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না স্টোকস।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: