খেলা

সুয়ারেজের গোলে পরাজয় এড়ালো বার্সেলোনা

 সুয়ারেজের গোলে পরাজয় এড়ায় বার্সেলোনা
সুয়ারেজের গোলে পরাজয় এড়ায় বার্সেলোনা

স্প্যানিশ লা লিগায় ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মূহূর্তের গোলে রিয়াল মাদ্রিদ পূর্ণ ৩ পয়েন্ট পেলেও সুয়ারেজের গোলে পরাজয় এড়ায় বার্সেলোনা।

গেটাফের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। আর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করে বার্সেলোনা।

গেটাফের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। বিরতির পরপরই ম্যাচের ৫৬ মিনিটে গেটাফের জর্গে মলিনা গোল করে সমতা ফেরান। এই সমতা নিয়েই ৮৪ মিনিট পর্যন্ত চলে ম্যাচ। খেলার ৮৫ মিনিটে রোনালদো গোল করে আবার এগিয়ে নেন রিয়ালকে।

ফলে ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্লাঙ্কোসরা।

এদিকে, চলতি মৌসুমে প্রথমবারের মতো পয়েন্ট হারিয়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

প্রতিপক্ষ অ্যাটলেটিকোর মাঠে শুরুতেই পিছিয়ে যায় বার্সেলোনা। ম্যাচের ২১ মিনিটে গোল করে স্বাগতিকদের লিড এনে দেন সাউল নিগেস। পরে ৮২ মিনিটে সার্জিও রোবার্তোর ক্রস থেকে দৌঁড়ে হেড দিয়ে বল লক্ষ্যভেদ করেন উরুগুয়ের স্ট্রাইকার সুয়ারেজ।

সুয়ারেজের গোলে অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-১ গোলে ম্যাচ ড্র করে বার্সেলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ