খেলা

কিম্বার্লির ডায়মন্ড ওভাল: ২৭৯ রানের টার্গেট দিল বাংলাদেশ

ব্যাট করছে বাংলাদেশ
ব্যাট করছে বাংলাদেশ

কিম্বার্লির ডায়মন্ড ওভালে বাংলাদেশের দেয়া ২৭৯ রানের টার্গেটে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেট ২৭৮ রান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টস জিতে ব্যাট করে বাংলাদেশ।

মুশফিকুর রহীমের দুর্দান্ত সেঞ্চুরি এবং টপ ও মিডলঅর্ডার ব্যাটসম্যানদের ছোট অথচ কার্যকরী ইনিংসের ওপর ভর করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৭৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে টাইগাররা।

প্রথম বাংলাদেশি হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করা মুশফিক ১১৭ বলে ১১০ রানের দারুণ ইনিংস উপহার দেন।

এছাড়া ইমরুল কায়েস ৩১, সাকিব আল হাসান ২৯, মাহমুদউল্লাহ রিয়াদ ২৬, লিটন দাস ২১, সাব্বির রহমান ১৯, অভিষিক্ত মোহাম্মদ সাইফুদ্দিন ১৬ এবং নাসির হোসেন করেন ১১ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যাগিসো রাবাদা চারটি ও ডোয়াইন প্রেটোরিয়াস নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন ইমরান তাহির।

৪৫ বলে ২৯ রান করে আউট হওয়া সাকিব পঞ্চম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০০০ হাজার ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন। তবে একটা দিক থেকে সবার চেয়ে এগিয়ে সাকিব। দ্রুততম এই ডাবলসের রেকর্ড গড়েন বাংলাদেশের তারকা অলরাউন্ডার।

তামিম ও সৌম্যর অনুপস্থিতিতে ইনিংস ওপেন করতে নামেন ইমরুল ও লিটন। তবে দুজনই বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। সাবধানী শুরুর পর ক্যাগিসো রাবাদার করা ইনিংসের নবম ওভারের পঞ্চম বলে দ্বিতীয় স্লিপে ফাফ ডু প্লেসিসকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন লিটন।

এরপর সাকিবকে নিয়ে জুটি বাঁধেন ইমরুল। ড্যান প্যাটারসনের করা ১৩তম ওভারের শেষ বলে উইকেটের পেছনে কুইন্টন ডি কককে ক্যাচ দিয়ে ইমরুল ফিরে গেলে হোঁচট খায় টাইগাররা।

৬৭ রানে ২ উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশকে বিপদমুক্ত করেন সাকিব ও মুশফিক। তৃতীয় উইকেটে এই দুজন ৫৯ রানের জুটি গড়ে টাইগার শিবিরে স্বস্তি ফেরেন। ইমরান তাহিরের করা ২৬তম ওভারের শেষ বলে সাকিবের ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক ডি ককের পাশ ঘেঁষে স্লিপে হাশিম আমলার হাতে বল জমা পড়লে হোঁচট খায় বাংলাদেশ।

চতুর্থ উইকেটে বাংলাদেশকে ম্যাচে ফিরিয়ে আনেন মাহমুদউল্লাহ ও মুশফিক। এই দুজনের মধ্যকার ৬৯ রানের জুটিতে দক্ষিণ আফ্রিকাকে চাপে ফেলে দেয় বাংলাদেশ। তবে শেষদিকে দক্ষিণ আফ্রিকান বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের কারণে সংগ্রহটা ৩০০ ছুঁই ছুঁই হয়নি বাংলাদেশের।

দুই উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন লিটন দাস ও ইমরুল কায়েস।

দক্ষিণ আফ্রিকার কিম্বারলির ডায়মন্ড ওভাল স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় দুপুর ২টায় ম্যাচটি শুরু হয়।

এই ম্যাচে চোটের কারণে দলে জায়গা পাননি নিয়মিত উদ্বোধনী ব্যাটম্যান তামিম ইকবাল ও পেসার মোস্তাফিজুর রহমান।

এ ম্যাচের মধ্য দিয়ে বাংলাদেশের পক্ষে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দীনের এবং দক্ষিণ আফ্রিকার পক্ষে পেসার ডেন পিটারসনের একদিনের ক্রিকেট অভিষেক হয়েছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ