খেলা

আবারো বিশ্বরেকর্ড গড়লেন সাকিব

সাকিব আল হাসান
সাকিব আল হাসান

আবারো রেকর্ড এবং বিশ্বরেকর্ড গড়লেন সাকিব আল হাসান।

আন্তর্জাতিক ক্রিকেটে একের পর এক রেকর্ড গড়েই যাচ্ছেন সাকিব। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে দারুণ বিশ্বরেকর্ড গড়েছেন সাকিব। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন এ বাঁহাতি অলরাউন্ডার।

তামিম ইকবালের পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে ৫ হাজার রানের মাইলফলক গড়েন সাকিব।

রোববার ক্যারিয়ারের ১৭৮তম ম্যাচে খেলতে নামেন সাকিব। ৫ হাজার রান থেকে ১৭ রান দূরে ছিলেন তিনি। সাকিবের নামের পাশে জ্বলজ্বল করছিল ২২৪টি উইকেট। ডোয়াইন প্রেটোরিয়াসের করা ২০তম ওভারের তৃতীয় বলে সিঙ্গেল নেয়ার মধ্য দিয়ে ৫ হাজার রানে পৌঁছে দ্রুততম ডাবলসের রেকর্ড গড়েন সাকিব। এর আগে দ্রুততম ৪০০০ রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ডও গড়েন সাকিব।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি অলরাউন্ডার জ্যাক ক্যালিস ২২১ ম্যাচে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়েন। তার চেয়ে ৪৩ ম্যাচ কম খেলে এই কীর্তি গড়ে বিশ্বরেকর্ড গড়েন সাকিব।

সাকিব ও ক্যালিস ছাড়া আন্তর্জাতিক ওয়ানডেতে ৫ হাজার রান ও ২০০ উইকেটের ডাবলসের রেকর্ড গড়তে পেরেছেন আর মাত্র তিনজন। শ্রীলঙ্কার ১৯৯৬ বিশ্বকাপজয়ী তারকা সনাথ জয়াসুরিয়া ২৩৫ ম্যাচে, পাকিস্তানের শহিদ আফ্রিদি ২৩৯ ম্যাচে এবং আফ্রিদির স্বদেশি আবদুল রাজ্জাক ২৫৮ ম্যাচে এই ডাবলসের রেকর্ড গড়েন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ