ইনজুরিতে পড়া মুস্তাফিজুর রহমানের সম্ভবত আর ফেরা হচ্ছে না দক্ষিণ আফ্রিকা সিরিজে।
ইনজুরির কারণে প্রথম ওয়ানডেতে খেলতে পারেননি এ পেসার।
ডায়মন্ড ওভালে গা গরমের জন্য ফুটবল খেলার সময় মোস্তাফিজ অ্যাংকেলে চোট পান। তার পা এখন অনেক ফোলা এবং ব্যথাও আছে। আগামীকাল কেপটাউনে গিয়ে স্ক্যান করানোর পর চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।
তবে বাংলাদেশ দলের ফিজিওর ধারণা মুস্তাফিজের জন্য সিরিজের বাকি ওয়ানডে বা টি-টোয়েন্টি ম্যাচগুলো খেলা কঠিন হবে।
এ অবস্থায তাকে ছাড়াই সফরের বাকি ম্যাচগুলো খেলার চিন্তা করছে বাংলাদেশ দল।
এরইমধ্যে তার বিকল্প হিসেবে কাকে ডেকে আনা যায় সে চিন্তাও শুরু হয়ে গেছে।
এদিকে, উরুর চোটে পড়া তামিম আশাবাদী ১৮ অক্টোবর পার্লের দ্বিতীয় ওয়ানডেতে খেলতে পারবেন তিনি।
কাল প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন মুশফিকুর রহিমও। তবে তার চোট গুরুতর নয় বলে জানিয়েছেন দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন।