আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ, কাউন্টি ও বিগ ব্যাশের মত আসর মাতিয়ে এবার বিপিএলের পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে খেলতে আসছেন শ্রীলঙ্কান লাসিত মালিঙ্গা।
দক্ষিণ আফ্রিকায় গ্লোবাল টি-টোয়েন্টি আসরে খেলার কথা ছিল মালিঙ্গার। কিন্তু নানা জটিলতায় সেই আসর পিছিয়ে যাওয়াতে বিপিএলে আসছেন এই লঙ্কান বোলার।
এরই মধ্যে রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন মালিঙ্গা।
রংপুর রাইডার্সের চেয়ারম্যান এই বিষয়টি নিশ্চিত করেছেন।
টি-টোয়েন্টি লিগ গুলোতে নিয়মিত মুখ মালিঙ্গা। মালিঙ্গা টি-টোয়েন্টি ফরমেটে ৩২৩ উইকেট সংরহ করে সর্বোচ্চ উইকেট সংগ্রহের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: