বিশ্বকাপ বাছাই ও প্রীতি ম্যাচের পর ঘোষিত নতুন র্যা ঙ্ককিংয়ের শীর্ষ ছয়ে কোনো বদল হয়নি শীর্ষস্থান ধরে রেখেছে জার্মানি।
দ্বিতীয় স্থানে আগের মতোই রয়েছে ব্রাজিল আর লাতিন আমেরিকার বাছাই পর্বের শেষ ম্যাচে বিশ্বকাপ নিশ্চিত করা আর্জেন্টিনা রয়েছে তালিকার চতুর্থ স্থানে।
সর্বশেষ ফিফা র্যা ঙ্কিংয়ে আগের ১৯৬তম অবস্থানেই আছে বাংলাদেশ।
এক হাজার ৬৩১ পয়েন্ট নিয়ে শীর্ষ অবস্থানে আছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি। আর দ্বিতীয় অবস্থানে ব্রাজিলের পয়েন্ট এক হাজার ৬১৯ এবং এক হাজার ৪৪৬ পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে পর্তুগাল।
আর্জেন্টিনা আছে চতুর্থ অবস্থানে তাদের মোট পয়েন্ট এক হাজার ৪৪৫। পঞ্চম অবস্থানে আছে বেলজিয়াম তাদের পয়েন্ট এক হাজার ৩৩৩।
ষষ্ঠ অবস্থানে আছে পোল্যান্ড। বিশ্বকাপ থেকে বাদ পড়া চিলি আগের নবম অবস্থানেই আছে কিন্তু তাদের পয়েন্ট কমেছে।
সুইজারল্যান্ড চার ধাপ পিছিয়ে ১১তম অবস্থানে আছে। তিন ধাপ উন্নতি করে ১২তম অবস্থানে আছে ইংল্যান্ড।
বিশ্বকাপের টিকিট পেলেও তিন ধাপ পিছিয়ে ১৩তম অবস্থানে আছে কলম্বিয়া।