খেলা

দুবাই সিরিজ: পাকিস্তান এগিয়ে যায় ২-০ ব্যবধানে

দুবাই সিরিজ: লঙ্কাদের পিছনে ফেলে পাকিস্তান এগিয়ে যায় ২-০ ব্যবধানে
দুবাই সিরিজ: লঙ্কাদের পিছনে ফেলে পাকিস্তান এগিয়ে যায় ২-০ ব্যবধানে

দুবাইয়ে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে পাক ব্যাটসম্যানদের দৃঢ় ব্যাটিংয়ে পাকিস্তান ৯ উইকেটে ২১৯ রান গড়ে আর এ রানটাই শ্রীলঙ্কার জন্য হয়ে পড়ে কঠিন পরীক্ষায়।

পাকিস্তানি বোলারদের সামনে আত্মসমর্পণ করে ৪৮ ওভারে অলআউট হয়ে যায় মাত্র ১৮৭ রানে। তাতে ৩২ রানের জয়ে পাঁচ ম্যাচের সিরিজে পাকিস্তান এগিয়ে যায় ২-০ ব্যবধানে।

শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে পাকিস্তান। ২০ ওভার শেষে মাত্র ৭৯ রানে তাদের অর্ধেক ব্যাটসম্যানদের হারায়। বাবর ও শাদাব জুটিতে লড়াই করে পাকিস্তান। ১৩০ বলে বাবর পূর্ণ করেন নিজের সপ্তম ওয়ানডে সেঞ্চুরি। বাবর আজমের টানা দ্বিতীয় শতকে ১০১ রানে পাকিস্তান ৯ উইকেটে ২১৯ রানে পর্যন্ত পৌঁছায়।

বাবরের ১৩৩ বলে ১০১ রান করার পথে শাদাব খান অপরাজিত ৫২ সঙ্গে সপ্তম উইকেটে ১০৯ রানের জুটি গড়েন।

শ্রীলঙ্কার লাহিরু গামাগো ৫৭ রানে চার উইকেট নেন। আর ২টি উইকেট নেন পেরেরা। ২২০ রান তাড়া করতে নেমে শ্রীলঙ্কা ১২ বল বাকি থাকতে অলআউট হয় ১৮৭ রানে। ১৪৪ বলে ১১২ রানে অপরাজিত থাকেন থারাঙ্গা। দ্বিতীয় সর্বোচ্চ ২২ রান করেন ভ্যান্ডারসে। আর ৩টি উইকেট নেয়ার সুবাদে পাকিস্তানের সবচেয়ে সফল বোলার স্পিনার শাদাব খান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ