রোনালদো ও হ্যারিকেনের লড়াইয়ে জমে উঠেছিল চ্যাম্পিয়নস লিগ তবে কোনো দলই না জেতায় তাদের লড়াইটি থামল সমতায়।
এর ফলে ইংলিশ ক্লাব টটেনহাম ও রিয়াল মাদ্রিদের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এই ড্রয়ের ফলে তিন ম্যাচ শেষে দুই দলের পয়েন্টই সাত।
সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ নিয়ে আক্রমণ করে খেলতে থাকে রিয়াল মাদ্রিদ। তবে ম্যাচের ১৭ মিনিটে রোনালদোর শট পোস্ট ঘেঁষে বাইরে চলে গেলে হতাশা বাড়ে স্বাগতিক সমর্থকদের।
কিন্তু ম্যাচের ২৮ মিনিটে আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ে রিয়াল। বিরতির আগ মুহূর্তে রিয়ালকে সমতায় ফেরান রোনালদো।
ফরাসি ডিফেন্ডার ওঁইয়ে নিজেদের ডি-বক্সে টনি ক্রুসকে ফাউল করলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি।
স্পট কিক থেকে বল জালে জড়ান চার বারের বর্ষসেরা এই তারকা। পরে বিরতি থেকে ফিরে ব্যবধান বাড়াতে মরিয়া হয়ে ওঠে রিয়াল। ম্যাচের ৬৪ মিনিটে ডি-বক্সের ঠিক বাইরে থেকে রোনালদোর নেয়া জোরালো শট ঝাঁপিয়ে ঠেকিয়ে আবারও দলকে বাঁচান টটেনহ্যাম গোলরক্ষক।
বাকি সময় আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।