চ্যাম্পিয়নস লিগে গোল উৎসব করেছে লিভারপুল--মারিবোরের বিপক্ষে জিতেছে ৭-০ গোলে। 'ই' গ্রুপে নিজেদের প্রথম জয়ে শীর্ষে উঠেছে লিভারপুল। তিন ম্যাচে তাদের পয়েন্ট ৫। আরেক ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব ম্যানচেস্টার সিটি হারিয়েছে নাপোলিকে।
মারিবোরের মাঠে মাত্র ১৯ মিনিটে ৩-০ গোলে এগিয়ে যায় লিভারপুল। ৪ মিনিটে রবার্তো ফিরমিনিয়ো গোলমুখ খোলেন। ফিলিপ কৌতিনিয়ো ১৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। তৃতীয় গোল করেন মোহাম্মদ সালাহ। ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করেন মিসরীয় এ ফরোয়ার্ড।
ইউরোপীয় মঞ্চে প্রথম কোনো দল প্রতিপক্ষের মাঠে গিয়ে প্রথমার্ধেই চার গোল করেছে।
এদিকে, দিনের আরেক ম্যাচে ইতিহাদ স্টেডিয়ামে মুখোমুখি হয় ম্যান সিটি ও নাপোলি। মাত্র ১৩ মিনিটে দুই গোল করে জয়ের আভাস দিচ্ছিল সিটিজেনরা।
কিন্তু রহিম স্টারলিং ও গ্যাব্রিয়েল হেসুসের গোলের পর আর প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেনি পেপ গার্দিওলার শিষ্যরা।
৭৩ মিনিটের পেনাল্টি থেকে একটি গোল শোধ দিয়ে ম্যাচে উত্তেজনা ফেরান দিয়াওয়ারা। তবে সমতা ফেরাতে পারেনি ইতালিয়ান শীর্ষ দল।