খেলা

মেসির রেকর্ডে জয় পেল বার্সেলোনা

লিওনেল মেসি
লিওনেল মেসি

লিওনেল মেসির রেকর্ডের রাতে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা।

অলিম্পিয়াকোসের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে কাতালানরা। লিগের আলাদা ম্যাচে জিতেছে পিএসজি, বায়ার্ন মিউনিখ, ম্যানচেস্টার ইউনাইটেড ও ইউভেন্টাসের মতো জনপ্রিয় দলগুলো।

তবে ড্র হয়েছে চেলসি-রোমা ও কারাবাগ-অ্যাতলেটিকো মাদ্রিদের ম্যাচ।

নিকোলোউয়ের আত্মঘাতী গোলে বার্সা শুরুতে লিড পেয়েছিল। তবে জেরার্ড পিকে হ্যান্ড বল করে দ্বিতীয় হলুদ কার্ড পেলে বিপদে পড়ে কাতালানরা। দশজনের বার্সাকে চিন্তামুক্ত করেন মেসি।

ইউরোপীয় প্রতিযোগিতায় গোলের সেঞ্চুরি পূরণ করেন আর্জেন্টাইন সুপারস্টার। চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিশ্চিয়ানো রোনালদোর পর মাত্র দ্বিতীয় ফুটবলার হিসেবে একশটি ইউরোপিয়ান গোলের মালিক হন তিনি।

গ্রিক ক্লাবটির বিপক্ষে আরো একটি গোল করে বার্সা। ম্যাচ শেষের আগে একটি গোল পায় অলিম্পিয়াকোসও। দিনের আরেক ম্যাচে, নেইমার, এমবাপে, কাভানি ও দি মারিয়ার গোলে বেলজিয়ামের ক্লাব অ্যান্ডারলেখতকে ৪-০ ব্যবধানে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ