দুবাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে রেখেছিল পাকিস্তান।
চতুর্থ ওয়ানডেতেও শ্রীলঙ্কাকে কোনও সুযোগ দেয়নি পাকিস্তান। বাবর আজম ও শোয়েব মালিকের ফিফটিতে ৭ উইকেটে জিতে চ্যাম্পিয়নস ট্রফি জয় করে এ দলটি।
টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই উপুল থারাঙ্গাকে হারায় শ্রীলঙ্কা। লঙ্কান অধিনায়ককে শূন্য রানেই বোল্ড করেন অভিষিক্ত বাঁহাতি পেসার উসমান খান। জুনাইদ খানের বলে ব্যক্তিগত ২২ রানে ফেরেন নিরোশান ডিকভেলা।
পরে নিয়মিত বিরতিতে উইকেট হারানো শ্রীলঙ্কা দলীয় ৯৯ রান তুলতেই সাজঘরে ফেরেন ৭ ব্যাটসম্যান।
এরপর লোয়ার অর্ডারদের নিয়ে লড়াই করেন লাহিরু থিরিমান্নে। বাঁহাতি ব্যাটসম্যান ফেরেন ৬২ রানে। আর এতে ১৭৩ রানের সংগ্রহ পায় শ্রীলঙ্কা। জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও।
শ্রীলঙ্কার দেয়া ১৭৩ রানের লক্ষে নেমে ৫৮ রানে ৩ উইকেট হারিয়ে অস্বস্তির মুখোমুখি হয়েছিল পাকিস্তান। তবে সব শঙ্কা তাদের কেটে যায় আজম ও শোয়েব মালিকের হার না মানা ১১৯ রানের জুটিতে। ৩৯ ওভারে ৩ উইকেটে ১৭৭ রান করে জয় পায় পাকিস্তান।