আইসিসি ওয়ানডে অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে শীর্ষে উঠেছেন পাকিস্তানের মোহাম্মদ হাফিজ।
শীর্ষে উঠতে হাফিজ পিছনে ফেলেছেন বাংলাদেশর সাকিব আল হাসানকে।
দক্ষিণ আফ্রিকা সফরে প্রথম দুই ওয়ানডেতে বাজে পারফরম্যান্সের কারণে শীর্ষস্থান হারিয়েছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব।
আর শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডেতে দারুন খেলেছেন পাকিস্তানি অলরাউন্ডার হাফিজ। বল ও ব্যাট হাতে সমানতালে পারফর্ম করেছেন এই পাক খেলোয়াড়। ৩৬০ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠেছেন হাফিজ। দুইয়ে নামা সাকিবের রেটিং পয়েন্ট ৩৪৫।
অলরাউন্ডার র্যা ঙ্কিংয়ে শীর্ষস্থান হারালেও বোলিংয়ে একধাপ উন্নতি হয়েছে সাকিবের। ৫৮৬ রেটিং পয়েন্ট নিয়ে র্যা ঙ্কিংয়ের ১৯তম স্থানে রয়েছে বাংলাদেশি এই বাঁহাতি স্পিনার।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: