ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ-রোববার দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল।
বাফেলো পার্কে বাংলাদেশ সময় বেলা ২টায় ম্যাচটি শুরু হবে।
প্রথম দুটি ম্যাচে হেরে এরইমধ্যে টাইগারদের ওয়ানডে সিরিজ হাতছাড়া হয়েছে। প্রথম ম্যাচে ১০ উইকেটে হারের পর, দ্বিতীয় ওয়ানডেতে ১০৪ রানের বিশাল ব্যবধানের হারে হতাশ দর্শকরা রয়েছে ইনজুরি সমস্যাও।
প্রথম ম্যাচে ছিলেন না তামিম দ্বিতীয় ম্যাচে তিনি ফিরলেও নতুন করে চোট পাওয়ায় দক্ষিণ আফ্রিকা সফরে আর খেলতে পারবেন না টাইগার ওপেনার।
এদিকে, ইনজুরির কারণে সফর শেষ মুস্তাফিজেরও। কাটার মাস্টারের বদলে দলের সঙ্গে যোগ দিতে বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকায় পৌঁছেছেন পেসার শফিউল ইসলাম।
হোয়াইটওয়াশ এড়াতে শেষ ম্যাচ জিততেই হবে মাশরাফিদের।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: