খেলা

এশিয়া কাপ হকি: ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া

এশিয়া কাপ হকি: ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া
এশিয়া কাপ হকি: ফাইনালে ভারত বনাম মালয়েশিয়া

দশম এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে ভারত ও মালয়েশিয়া।

রোববার মওলানা ভাসানী স্টেডিয়ামে বিকেল সাড়ে ৫ টায় ভারত-মালয়েশিয়া ফাইনাল অনুষ্ঠিত হবে। এর আগে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে দক্ষিণ কোরিয়া লড়বে পাকিস্তানের বিপক্ষে। টুর্নামেন্টে বাংলাদেশ ষষ্ঠ স্থান লাভ করেছে।

প্রিলিমিনারি রাউন্ডেও পাকিস্তানের বিপক্ষে জিতেছে ভারত। ওই ম্যাচে ৩-১ গোলের ব্যবধানে জয় পায় মানপ্রীত বাহিনী। আর এই জয়ে সর্বোচ্চ ৭ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে আসে ভারত। সুপার ফোরে ২ জয় এবং ১ ড্রয়ে ভারতের পয়েন্ট ৭।

এদিকে, দিনের অপর ম্যাচে মুখোমুখি হয় দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া। ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। কিন্তু পয়েন্টে কোরিয়ার চেয়ে এগিয়ে থাকায় ফাইনালের টিকিট পায় মালয়েশিয়া। এশিয়া কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠল দেশটি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ