খেলা

ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড
ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড

মুম্বাইয়ে প্রথম ওয়ানডেতে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে নিউজিল্যান্ড।

কোহলির সেঞ্চুরিতে ৮ উইকেটে ভারত করে ২৮০ রান। টেলর ও টম ল্যাথামের দুর্দান্ত ব্যাটিংয়ে নিউজিল্যান্ড সেটি পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়ানডেতে সফলভাবে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটিই।

ক্যারিয়ারের ২০০তম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে সেঞ্চুরি করেন ভারতীয় অধিনায়ক ভিরাট কোহলি। এটি তার ক্যারিয়ারের ৩১তম শতক।

কোহলির ১২১ রানের সেঞ্চুরির সুবাদে ভারত করে ২৮০ রান। জবাবে ৪৮ রানের উদ্বোধনী জুটি গড়েন মার্টিন গাপটিল ও কলিন মানরো।

তিনে নামা কিউই অধিনায়ক কেন উইলিয়ামসনও ৬ রানেই ফিরেন সাজ ঘরে। ৮০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে নিউজিল্যান্ড।

তবে ল্যাথাম ও টেলরের দারুণ ব্যাটিংয়ে সেই চাপ সরে যেতে খুব বেশি সময় লাগেনি।

চতুর্থ উইকটে তারা ২০০ রানের জুটি গড়েন। এ দুজনের ব্যাটে চড়েই শেষ পর্যন্ত দারুণ জয় পায় নিউজিল্যান্ড। টেলর করেন ৯৫ রান। আর ল্যাথাম অপরাজিত থাকেন ১০৩ রানে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ