ফ্রেঞ্চ লিগের দ্য ক্ল্যাসিকে অলিম্পিক মার্শেইর সঙ্গে ২-২ গোলে ড্র করেছে পিএসজি।
দুই দুইবার পিছিয়ে পড়েও নেইমার আর কাভানির শেষ মূহূর্তের গোলে পরাজয় ঠেকিয়েছে প্যারিস সেন্ট জার্মেইন-পিএসজি।
তবে ম্যাচের ফলাফলের চেয়েও বড় খবর পিএসজির সুপার স্টার নেইমাররের লাল কার্ড দেখা। ৮৪ মিনিটে দ্বিতীয় লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় পিএসজির এই ব্রাজিলিয়ান তারকাকে। শুরু থেকেই স্তাদে ভেলোড্রোমে নাটকিয়তায় ঠাসা ছিল ফরাসি দুই জায়ান্টের লড়াই।
মার্শেইর ব্রাজিলিয়ান ডিফেন্ডার গুস্তাভোর গোলে খেলার ১৬ মিনিটেই পিছিয়ে পড়ে অতিথি পিএসজি। ৩৩ মিনিটে সমতায় ফেরান নেইমার। ফরাসি উইঙ্গার ফ্লোরিও থাওভিনের গোলে ৭৮ মিনিটে আবারো লিড নেয় মার্শেই।
নেইমারের লাল কার্ডের পর ১০ জনের দলে পরিণত হয় পিএসজি। ইনজুরি টাইমে ম্যাচের শেষ লগ্নে ডি-বক্সের বাইরে থেকে উরুগুয়ের স্ট্রাইকার এডিসন কাভানির জোরালো ফ্রি কিকের গোলে আসে সমতা। কাভানির ম্যাজিকে এবারের লিগে অপরাজিতই থেকে যায় পিএসজি।
এই এক পয়েন্টের সুবাদে ২৬ পয়েন্ট নিয়ে লিগ ওয়ানের শীর্ষেই রইলো তারা।