খেলা

এইবারের বিপক্ষে জয় পেল রিয়াল মাদ্রিদ

এইবারের বিপক্ষে জয় পেল রিয়াল মাদ্রিদ
এইবারের বিপক্ষে জয় পেল রিয়াল মাদ্রিদ

সান্তিয়াগো বার্নাব্যুতে এইবারের বিপক্ষে ৩-০ গোলে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।

স্প্যানিশ লা লিগায় শেষপর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়লেও এইবারের বিপক্ষে গোল পেতে বেশ ঘাম ঝরাতে হয়েছে রিয়ালকে। ঘরের মাঠে লিগের প্রথম তিন ম্যাচে জয়শূন্য থাকার পর টানা দ্বিতীয় ম্যাচে জিতল জিনেদিন জিদানের দল।

ম্যাচের ১৮ মিনিটে আসেনসিওর ক্রসে হেড করতে লাফিয়ে ওঠেন সার্জিও রামোস। একই সঙ্গে লাফিয়ে ওঠা পর্তুগিজ ডিফেন্ডার পাউলো অলিভেইরার মাথায় লেগে বল ঢুকে যায় এইবারের জালে। পরে ইসকোর ক্রসে রিয়ালকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন অ্যাসেনসিও।

তবে গোলের সুযোগ নষ্ট করেন রোনাল্ডো। ম্যাচের ৬৬ মিনিটে লুকা মদ্রিচের পাস ধরে দ্রুত ডি-বক্সে ঢুকে এগিয়ে আসা গোলরক্ষক বরাবর শট নেন রোনালদো। ম্যাচের ৮২ মিনিটে করিম বেনজেমার সঙ্গে একবার বল দেয়া নেয়া করে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ের নিচু কোনাকুনি শটে রিয়ালের হয়ে শেষ গোলটি করেন মার্সেলো।

৯ ম্যাচ থেকে ২০ পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ লিগ টেবিলের তৃতীয় স্থানে। আর একই সংখ্যক খেলা থেকে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ