ইংলিশ প্রিমিয়ার লিগে এভারটনকে ৫-২ গোলের বড় ব্যবধানে হারিয়েছে আর্সেনাল।
ঘরের মাঠে অবশ্য ম্যাচের ১২ মিনিটেই ওয়েন রুনির গোলে এগিয়ে গিয়েছিল এভারটন। ৪০ মিনিটে আর্সেনালের নাচো মনরিয়াল সমতা ফেরান। বিরতির পর মেসুত ওজিলের গোলে এগিয়ে যায় গানাররা।
৬৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন এভারটনের ইন্দ্রিসা গুয়েয়ি। এরপর দশজনের এভারটনের ওপর একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আর্সেনাল। ৭৪ মিনিটে আলেক্সজান্দ্রে ও ৯০ মিনিটে রামসির গোলে ব্যবধান দাঁড়ায় ৪-১।
ইনজুরি টাইমে এভারটনের ওমর নিয়াসে একটি গোল শোধ করলেও আলেক্সি সানচেজের গোলে আর্সেনাল ব্যবধান আরো বাড়ায় আর্সেনাল। শেষ পর্যন্ত ৫-২ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। আরেক ম্যাচে টটেনহ্যাম হটস্পার ৪-১ গোলে হারিয়েচে লিভারপুলকে।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: