খেলা

ফের ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো
ক্রিস্টিয়ানো রোনালদো

ফের ফিফার বর্ষসেরা ফুটবলার হলেন ক্রিস্টিয়ানো রোনালদো— এ নিয়ে পঞ্চমবারের মতো ফিফার বর্ষসেরা হলেন পর্তুগিজ এ উইঙ্গার।

যুক্তরাজ্যের ঐতিহ্যবাহী হল লন্ডন প্যালাডিয়ামে ফিফার বর্ষসেরা পুরস্কার 'দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার' হিসেবে রোনালদোর নাম ঘোষণা করেন আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনা ও ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো।

২০১৬-১৭ মৌসুমে রিয়াল মাদ্রিদের লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ জয়ে বড় অবদান ছিল রোনালদোর। রিয়াল ফরোয়ার্ড চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নকআউট পর্বে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করার কীর্তি গড়েন আর ফাইনালে করেন জোড়া গোল।

প্রথম খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে ১০০ গোলের মাইলফলকও স্পর্শ করেন পর্তুগিজ এই উইঙ্গার। আর ২০১৭ সালে দেশ ও ক্লাবের হয়ে এখন পর্যন্ত ৪৪ গোল করেছেন।

এসব কীর্তিতেই মেসি ও নেইমারকে পেছনে ফেলে ফিফার বর্ষসেরা হলেন রোনালদো। এই রেকর্ড আগে ছিল ২০০৯ থেকে টানা ২০১২ পর্যন্ত চারবার ও ২০১৫ সালে শেষবার ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির।

এছাড়াও বর্ষসেরা পুরুষ কোচের পুরস্কার জিতেছেন রিয়াল মাদ্রিদকে টানা দুবার চ্যাম্পিয়নস লিগ শিরোপা জেতানো জিনেদিন জিদান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ