খেলা

ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হলো

ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হলো
ফিফার বর্ষসেরাদের নাম ঘোষণা করা হলো

লন্ডনের পালাডিয়াম হলে ফিফার বর্ষসেরা ফুটবলার, বর্ষসেরা কোচ, নারী ফুটবলার এমনকি সেরা একাদশ ঘোষণা করা হয়েছে। আর এরমধ্যে স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ থেকেই ৫ জন মনোনীত হয়েছেন ফিফা'র এবারের বর্ষসেরা একাদশে এবং ৩ জন মনোনীত হয়েছেন বার্সেলোনা থেকে। বাকি ৩ জন জুভেন্টাস, মিলান ও পিএসজি থেকে।

ফিফার বর্ষসেরা একাদশে মিডফিল্ডার হিসেবে রয়েছেন রিয়ালের ক্রোয়েশিয়ান তারকা লুকা মডরিচ ও একই ক্লাবের জার্মান তারকা টনি ক্রুস।

তাদের সঙ্গে আছেন বার্সেলোনার স্পেন বিশ্বকাপজয়ী তারকা আন্দ্রেস ইনিয়েস্তা। আর বর্ষসেরা একাদশের আক্রমণভাগে আছেন তিন বিশ্বসেরা।

বার্সেলোনার আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, রিয়ালের ইউরোজয়ী পর্তুগিজ অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো এবং সম্প্রতি বার্সেলোনা থেকে পিএসজিতে চলে যাওয়া ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমার। আর ফিফার বর্ষসেরা একাদশের গোলরক্ষক জুভেন্টাসের ইতালিয়ান তারকা জিয়ানলুইজি বুফন।

রাইট ব্যাক হিসেবে আছেন পিএসজি'র ব্রাজিলিয়ান দানি আলভেস। সেন্টার ব্যাক রিয়াল অধিনায়ক ও স্প্যানিশ তারকা সার্জিও রামোস। তার সঙ্গে একই পজিশনে আছেন এসি মিলানের ইতালিয়ান লিওনার্দো বোনুচ্চি।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ