খেলা

হকির সাবেক অধিনায়ক খাজা রহমতউল্লাহ আর নেই

খাজা রহমতউল্লাহ
খাজা রহমতউল্লাহ

হকি ফেডারেশনের সহ-সভাপতি ও জাতীয় হকি দলের প্রাক্তন অধিনায়ক খাজা রহমতউল্লাহ আর নেই।

নারায়ণগঞ্জের নিজ বাড়িতে অসুস্থ হলে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নেয়া হয়। সেখানে গতকাল সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

আশির দশকে বাংলাদেশের অন্যতম তারকা হকি খেলোয়াড় ছিলেন হকি দলের প্রাক্তন অধিনায়ক খাজা রহমতউল্লাহ।

ক্যারিয়ারের বেশিরভাগ সময় কাটিয়েছেন আবাহনী ক্লাবে। ধানমন্ডির ক্লাবটিকে চ্যাম্পিয়ন করেছেন কয়েকবার।

গত ১৯৭৯ সালে উদিতি ক্লাব দিয়ে দ্বিতীয় বিভাগ হকিতে খেলা শুরু রহমতউল্লাহর। পরে সাধারণ বীমা ছাড়াও খেলেছেন ঘরোয়া হকির দুই ঐতিহ্যবাহী দল মোহামেডান ও আবাহনীতে। ১৯৯৫ সাল ক্লাব হকিকে বিদায় জানান তিনি। ১৯৮৪ জাতীয় যুব দলে খেলা শুরুর চার পর বছর তিনি জাতীয় দলে ডাক পান।

১৯৯১ সাল পর্যন্ত খেলেছেন এশিয়ান গেমস, এশিয়া কাপের মতো একাধিক আন্তর্জাতিক আসরে। হকিস্টিক তুলে রাখার পরও হকির সঙ্গেই ছিলেন রহমতউল্লাহ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ