খেলা

কোপা দেলরের শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেলরের শেষ ষোলোতে বার্সেলোনা
কোপা দেলরের শেষ ষোলোতে বার্সেলোনা

কোপা দেলরের শেষ ষোলোতে এক পা দিয়ে রাখল বার্সেলোনা। রিয়াল মুর্সিয়াকে ৩-০ ব্যবধানে হারিয়েছে মেসি-সুয়ারেজবিহীন বার্সেলোনা।

এ জয়ে প্রথম লিগ দাপটের সঙ্গে শেষ করেছে স্প্যানিশ জায়ান্টরা।

তৃতীয় সারির দল রিয়াল মুর্সিয়ার বিপক্ষে খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামে বার্সেলোনা। বার্সেলোনার জার্সিতে অভিষেক হয় জোসে আর্নাইজের। ২২ বছর বয়সী জোসে দলের হয়ে তৃতীয় গোলটি করেন। এর আগে পাকো আলকাসের ও জেরার্দ দেউলোফেউ নুভিয়া কনডোমিনায় বার্সেলোনাকে এগিয়ে দেন।

সব মিলিয়ে সেরা ৩২ এর লড়াইয়ে প্রথম লেগে রিয়াল মুর্সিয়াকে দাঁড়াতে দেয়নি বার্সেলোনা।

মেসি, ইনিয়েস্তা, সুয়ারেজ ও পলিনহোকে ছাড়া দল সাজায় বার্সেলোনা বস আরনেস্তো ভালভার্দে। প্রথম অর্ধে মুর্সিয়া ভয় দেখালেও বার্সেলোনার কৌশলের কাছে শেষ পর্যন্ত পেরে ওঠেনি তারা।

প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকায় মুর্সিয়া শেষ ৪৫ মিনিটে হজম করে দুই গোল। গোল দুটি আসে ৫২ ও ৫৬ মিনিটে। অভিষিক্ত জোসে আর্নাইজ ৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে জোরালো শটে বল জালে পাঠান।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ