দ্বিতীয় সারির ক্লাব নরিচ সিটির বিপক্ষে কষ্টের জয়ে লিগ কাপের কোয়ার্টার-ফাইনালে উঠেছে আর্সেনাল।
এমিরেটস স্টেডিয়ামে নির্ধারিত সময় ১-১ গোলে শেষ হওয়ার পর অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটি ২-১ গোলে জিতে শেষ আট নিশ্চিত করে আর্সেন ভেঙ্গারের দল। ৩৪তম মিনিটে জস মার্ফির গোলে পিছিয়ে পড়ার পর ৮৫তম মিনিটে আর্সেনালকে সমতায় ফেরান এডওয়ার্ড।
আর ৯৬তম মিনিটে জয়সূচক গোলটি করেন ইংলিশ তরুণ এই ফরোয়ার্ড। এদিকে, লিডস ইউনাইটেডকে ৩-১ গোলে লেস্টার সিটি ও ক্রিস্টাল প্যালেসকে ৪-১ গোলে হারিয়েছে ব্রিস্টল সিটি।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: