খেলা

টাইগারদের সামনে এবার টি-২০টির চ্যালেঞ্জ

টাইগারদের সামনে এবার টি-২০টির চ্যালেঞ্জ
টাইগারদের সামনে এবার টি-২০টির চ্যালেঞ্জ

টেস্ট ও ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর টাইগারদের সামনে এবার টি-টোয়েন্টির চ্যালেঞ্জ।

ব্লুমফন্টেইনে আজ রাত ১০টায় সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল।

ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে ৬৭টির মধ্যে লাল-সবুজদের জয় ২১টিতে। এর মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চারটি টি-টোয়েন্টি খেলে সবগুলোই হেরেছে টাইগাররা।

তার ওপর প্রতিপক্ষ বিশ ওভারের ম্যাচে সাবলিল দক্ষিণ আফ্রিকা। ডুমিনি-ভিলিয়ার্সের মতো হার্ড হিটারদের অল্প রানে বেধে ফেলতে হলে অসাধারণ বোলিং করতে হবে সাকিব-রুবেলদের। ইনজুরিতে পড়ায় নিয়মিত অধিনয়াক ডুপ্লেসি অবশ্য খেলবেন না।

চোটের কারণে অনিশ্চিত ডেভিড মিলারের খেলা। টেস্ট-ওয়ানডেতে টাইগারদের ব্যাটিং লাইন-আপ ধসানো পেসার রাবাদাকেও দলে রাখেনি প্রোটিয়ারা।

এদিকে, ইনজুরির কারণে তামিম-মুস্তাফিজের মতো ক্রিকেটারদের ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলতে হচ্ছে বাংলাদেশ দলের।

টি-টোয়েন্টি থেকে অবসর নেয়ায় থাকবেন না মাশরাফিও। ওয়ানডে সিরিজে কোনো প্রতিরোধ গড়তে পারেনি টাইগাররা। টি-টোয়েন্টিতে লড়াই করাটাই তাই সাকিব বাহিনীর মূল চ্যালেঞ্জ হবে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ