নেইমার বিহীন ম্যাচে এডিসন কাভানির জোড়া গোলে নিসের বিপক্ষে ৩-০ ব্যবধানে জয় পেয়েছে পিএসজি—এ জয়ের সুবাদে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে তারা।
মার্শেইয়ের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখায় নিসের বিপক্ষে মাঠে নামতে পারেনি নেইমার। অবশ্য তাতে জয় নিয়ে মাঠ ছাড়তে সমস্যা হয়নি পিএসজির।
নিজেদের মাঠে প্রথম থেকে আক্রমণাত্বক ভঙ্গিতে নিসেকে চেপে ধরে পিএসজি। ম্যাচের তৃতীয় মিনিটেই সাফল্য আসে কাভানির গোলে।
নবম মিনিটে কাভানির গোল করার সুযোগ হাতছাড়া করায় ব্যবধান দ্বিগুণের সুযোগ হাতছাড়া হয় পিএসজির।
তবে ম্যাচের ৩১ মিনিটে ডি মারিয়ার বাড়ানো বলে নিয়ন্ত্রণ নিয়ে নিসের জালে বল পাঠান কাভানি। ২-০ ব্যবধানে প্রথমার্ধ শেষ করে পিএসজি।
বিরতির পর তৃতী্য় গোল পায় পিএসজি। ম্যাচের বাকি সময়ে আর গোল না হওয়াতে ৩-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে নাইমারের দল।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: