খেলা

দ.আফ্রিকা সফর: শেষ সুযোগ বাংলাদেশের সামনে

দ.আফ্রিকা সফর: শেষ সুযোগ বাংলাদেশের সামনে
দ.আফ্রিকা সফর: শেষ সুযোগ বাংলাদেশের সামনে

দক্ষিণ আফ্রিকা সফরে অন্তত একটি ম্যাচ জেতার শেষ সুযোগ বাংলাদেশের সামনে রয়েছে।

পচেফস্ট্রুমে রোববার সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মোকাবেলা করবে টাইগাররা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় খেলা শুরু হবে।

দক্ষিণ আফ্রিকা সফরে এখন পর্যন্ত একটি ম্যাচেও জয় পায়নি বাংলাদেশ দল।

মুশফিক, মাশরাফি, সাকিব কারো নেতৃত্বেই জয় আসেনি। প্রথম টেস্টে কিছুটা লড়াই করলেও দ্বিতীয় টেস্ট আর ওয়ানডে সিরিজে কোনো প্রতিরোধই গড়তে পারেনি টাইগাররা। সেই হিসেবে টি-টোয়েন্টির প্রথম ম্যাচে অন্তত লড়াই করতে দেখা গেছে লাল-সবুজদের।

অনেকদিন পর রানে ফিরেছেন সৌম্য। অলরাউন্ডার সাইফউদ্দিন দেখিয়েছেন শেষ পর্যন্ত কীভাবে টিকে থাকতে হয়।

তবে পুরো টুর্নামেন্টের মতোই হতাশ করেছেন সাকিব-সাব্বির-মাহমুদুল্লাহর মতো খেলোয়াড়রা।

বল হাতে ব্যর্থ হয়েছেন তাসকিন-শফিউলরাও। বিপিএলের আগে এটি টাইগারদের শেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি।

হাই-ভোল্টেজ টুর্নামেন্টের আগে এই ম্যাচে নিজেদের কিছুটা ঝালিয়েও নিতে পারবে তারা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ