শুক্রবারই স্পেন থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছে কাতালোনিয়া— সেই কাতালোনিয়ার দল লা লিগার ডেব্যুট্যান্ট জিরোনা হারিয়ে দিয়েছে স্প্যানিশ ফুটবলের প্রতীক জায়ান্ট রিয়াল মাদ্রিদকে।
জিরোনার মাঠে প্রথমবারের মতো খেলতে গিয়ে রোনাল্ডো-ইসকো-বেনজেমারা হেরেছেন ১-২ গোলে।
খেলার প্রথমার্ধে এগিয়ে ছিল রিয়াল। ম্যাচের ১২ মিনিটে ইসকোর গোলে লিড পায় অতিথিরা।
দ্বিতীয়ার্ধের ৫৪ মিনিটে স্বাগতিক জিরোনার ক্রিশ্চিয়ানো স্টুয়ানির গোলে আসে সমতা ১-১ সমতা। চার মিনিট পরই পোর্তুর গোলের এগিয়ে যায় জিরোনা।
ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় রিয়ালের বিপক্ষে ঐতিহাসিক জয় নিয়ে মাঠ ছাড়ে জিরোনা।
লা লিগার এ মৌসমে রিয়ালের এটি দ্বিতীয় হার। প্রথম ম্যাচটি হেরেছিল রিয়াল বেতিসে কাছে ০-১ ব্যবধানে।
এ হারে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চির প্রতিদ্বন্দ্বি বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য দাঁড়ালো ৮। লিগের চতুর্থ স্থানে এখন ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল।