দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে দেশে ফিরেই বিয়ের পিঁড়িতে বসেছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ।
গতকাল মঙ্গলবার সকালে দেশে ফিরেছে বাংলাদেশ দল।
তাসকিন তার দীর্ঘদিনের ভালোবাসার মানুষ সৈয়দা রাবেয়া নাঈমার সঙ্গে ঘর বেধেছেন।
রাতে বিয়ের বিষয়টি তাসকিন নিজেই যদিও এ নিয়ে বিস্তারিত কিছু বলতে চাননি ২২ বছর বয়সী পেসার।
তার বাবা আবদুর রশিদ বলেন, মেয়ে আগে থেকেই পছন্দ করা ছিল— কিন্তু হঠাৎ করেই বিয়ের আয়োজন করা হয়েছে পরে সুবিধাজনক সময়ে বড় করে অনুষ্ঠান করব।
বিয়েতে সতীর্থদের দাওয়াত করেছেন তাসকিন। বিপিএল নিয়ে ব্যস্ততা থাকায় বেশির ভাগ খেলোয়াড়ই উপস্থিত হতে পারেননি অনুষ্ঠানে।
তবে মাশরাফি বিন মুর্তজা গিয়েছিলেন তার পরিবারকে নিয়ে। মঙ্গলবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের লালমাটিয়ায় বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: