খেলা

শেষ ষোলোতে টটেনহাম হটস্পার

শেষ ষোলোতে টটেনহাম হটস্পার
শেষ ষোলোতে টটেনহাম হটস্পার

ড্যালে অ্যালির জোড়া গোলে বর্তমান শিরোপাধারী রিয়াল মাদ্রিদকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে টটেনহাম হটস্পার। দিনের অন্য ম্যাচে জিতেছে লিভারপুল ও ম্যানচেস্টার সিটি।

ঘরের মাঠে প্রথমার্ধে লিড এনে দেয়ার পর দ্বিতীয়ার্ধে আরো একটি গোল করেন অ্যালি।

স্পার তারকার নৈপূণ্যে ২-০ তে এগিয়ে যায় টটেনহাম। খেলা শেষের দশ মিনিট বাকি থাকতে আরো একটি গোল করে স্পাররা।

ইংলিশ ক্লাবটির হয়ে গোল করেন ক্রিশ্চিয়ান এরিকসন। অতিথি রিয়াল ম্যাচের শেষ প্রান্তে সান্তনার গোল পায় ক্রিশ্চিয়ানো রোনালদোর কল্যাণে।

৩-১ গোলের জয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে পাড়ি জমিয়েছে টটেনহাম।

পরের রাউন্ডে খেলা নিশ্চিত করতে আরেকটু অপেক্ষা করতে হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়ালের।

চ্যাম্পিয়ন্স লিগের অন্য ম্যাচে নাপোলিকে ৪-২ গোলে পরাস্ত করে শেষ ষোলোর টিকেট পেয়েছে ম্যানচেস্টার সিটি। আর মারিবরকে ৩-০ তে হারিয়ে পরের রাউন্ডে যাওয়ার আশা বাঁচিয়ে রেখেছে লিভারপুল।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ