খেলা

মামলায় জেতা অর্থ দান করলেন মেসি

লিওনেল মেসি
লিওনেল মেসি

মানহানি মামলা জেতা ৭০ হাজারেরও বেশি ইউরো দান করলেন লিওনেল মেসি। ফ্রান্সের বেসরকারি সংস্থা ডক্টরস উইদআউট বর্ডার্সকে এই অর্থ দিয়েছেন আর্জেন্টাইন তারকা।

গত বছর স্পেনের সংবাদপত্র লা রোজেনের বিরুদ্ধে মানহানি মামলায় জিতেছিলেন মেসি। তখনই মামলায় জেতা অর্থ দান করার কথা জানিয়েছিলেন তিনি। মামলাটি পরে সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায়। বৃহস্পতিবার সেই মামলায় চূড়ান্ত বিজয় পেয়েছেন মেসি। এরপরই আর্জেন্টাইন ফরওয়ার্ডের ম্যানেজমেন্ট কম্পানি অর্থ দান করার বিষয়টি নিশ্চিত করে।

২০১৪ সালে ফুটবল বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার হারের পর মেসির ব্যাপক সমালোচনা করেছিলেন লা রোজেনের সাংবাদিক আলফোনসো উসিয়া। মেসির বিরুদ্ধে পারফরম্যান্সবর্ধক ড্রাগ ন্যানড্রোলেন নেয়ার অভিযোগও তুলেছিলেন তিনি।

তবে পূর্বের রায়ের সঙ্গে সম্মতি জানিয়ে, মেসির বিরুদ্ধে আনা ওই অভিযোগ অপ্রয়োজনীয় ও অপ্রাসঙ্গিক বলেছেন স্পেনের সর্বোচ্চ আদালত।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ