খেলা

বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে শনিবার

বিপিএল
বিপিএল

সিলেটে বাংলাদেশ প্রিমিয়ার লিগ- বিপিএলের পঞ্চম আসর শুরু হচ্ছে শনিবার। বেলা ২টায় স্বাগতিক সিলেট সিক্সার্স ও বর্তমান শিরোপাধারী ঢাকা ডায়নামাইটসের ম্যাচ দিয়ে শুরু হবে টুর্নামেন্ট।

আসরের প্রথম পর্বের খেলাগুলো হবে সিলেটেই। প্রথম দিনের দ্বিতীয় ম্যাচ রাজশাহী কিংস ও রংপুর রাইডার্সের। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। এবারের বিপিএলে অংশ নিচ্ছে সাতটি দল। প্রথমবারের মতো খেলছে সিলেট সিক্সার্স। ক্রিকেটারদের বেতন সংক্রান্ত জটিলতায় বাদ পড়েছে বরিশাল বুলস।

সিলেট-পর্ব শেষে ১১ নভেম্বর থেকে বিপিএলের খেলা হবে ঢাকায়। ২৪ থেকে ২৯ নভেম্বরের খেলাগুলো হবে চট্টগ্রামে। চট্টগ্রাম পর্ব শেষে ২ ডিসেম্বর দ্বিতীয়বারের মতো ঢাকায় ফিরবে বিপিএল। আসরের শেষ দিকের ম্যাচগুলো হবে এখানেই।

১২ ডিসেম্বর ফাইনাল ম্যাচ দিয়ে পর্দা নামবে এবারের আসরের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ