বিপিএলের পঞ্চম আসরের উদ্বোধনী ম্যাচে ঢাকা ডাইনামাইটসকে ৯ উইকেটে হারিয়ে সিলেট সিক্সার্সের শুভ সূচনা।
প্রথমে টসে হেরে ব্যাট করতে নামে ঢাকা ডাইনামাইটস। তবে শুরুটা মোটেও ভালো হয়নী ঢাকার। প্রথম ওভারেই মেহেদি মারুফকে হারায় ঢাকা। ইনিংসের সর্বোচ্চ ৩২ রান করেন লংকান ব্যাটসম্যান সাঙ্গাকারা। ২৩ রান করে সাকিব। নির্ধারিত ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে, সিলেট সিক্সার্সকে ১৩৭ রানের টার্গেট দেয় ঢাকা ডাইনামাইটস।
জবাবে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করে সিলেট। উদ্বোধনী জুটিতে ১২৫ রানের জুটি করে সিলেট। ব্রেন্ডন ফ্লেচার করেন ৫১ বলে ৬৩। অপর প্রান্তে আরেক ওপেনিং ব্যাটসম্যান উপল থারঙ্গা করেন ৪৮ বলে ৬৯।
ম্যাচের ২২ বল বাকি থাকতেই ৯ উইকেটে বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট সিক্সার্স।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: