খেলা

মেসির গোলে জয় পেল বার্সেলোনা

লিওনেল মেসির
লিওনেল মেসির

ক্লাবের হয়ে লিওনেল মেসির ৬০০তম ম্যাচে জয় পেল বার্সেলোনা।

আলকাসেরের নৈপূণ্যে স্প্যানিশ লিগে সেভিয়াকে ২-১ গোলে হারিয়েছে তারা। লা লিগায় আলাদা ম্যাচে জিতেছে ভ্যালেন্সিয়া ও অ্যাতলেটিকো মাদ্রিদ।

বৃষ্টিভেজা ম্যাচে পাকো আলকাসেরের দুই গোলে জিতেছে বার্সা। লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের মতো তারকাদের ছাপিয়ে দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন ২৪ বছর বয়সী আলকাসের।

বিরতির আগে ও পরে নজরকাড়া দুটি গোল করে বার্সাকে জয় এনে দেন তিনি। সেভিয়ার হয়ে একমাত্র গোলটি করেন পিজারো। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে অটুট আছে বার্সা।

দিনের অন্য ম্যাচে, লেগানেসকে ৩-০ গোলে ভ্যালেন্সিয়া ও দেপোর্তিভো লা করুণাকে ১-০ গোলে হারিয়েছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

লিগে ভ্যালেন্সিয়া দ্বিতীয় আর অ্যাতলেটিকো তৃতীয় স্থান ধরে রেখেছে।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ