খেলা

স্বস্তি ফেরানো জয় পেল রিয়াল মাদ্রিদ

স্বস্তি ফেরানো জয় পেল রিয়াল মাদ্রিদ
স্বস্তি ফেরানো জয় পেল রিয়াল মাদ্রিদ

টানা দুই ম্যাচ হারের পর সান্তিয়াগো বার্নাব্যুতে লাস পালমাসকে ৩-০ ব্যবধানে হারিয়ে রিয়াল মাদ্রিদের স্বস্তি ফেরানো জয়।

রোববার রাতে ঘরের মাঠে শুরু থেকেই আক্রমণে ছিল রিয়াল। ম্যাচের চার মিনিটে করিম বেনজিমা ও ১৭ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদো গোলের সুযোগ নষ্ট করলে গোল আসে ম্যাচের ৪১ মিনিটে।

ক্যাসেমিরোর হেডে গোল রক্ষককে ফাঁকি দিয়ে পালমাসের জালে বল পাঠায় রিয়াল। ৫৬ মিনিটে মার্কো আসেনসিওর দুর্দান্ত গোলে ২-০তে এগিয়ে যায় রিয়াল। ম্যাচের পরবর্তী গোল আসে ৭৪ মিনিটে।

ডান উইং থেকে রোনালদোর ডিবক্সে পাঠানো বলকে গোলে রুপ দেয় ইসকো।

এ গোলে রিয়ালের ৩-০ ব্যবধানে কাঙ্খিত জয় পায় রিয়াল মাদ্রিদ। এ জয়ে লা লিগায় পয়েন্ট টেবিলে আ্যটলেটিকা মাদ্রিদকে পেছনে ফেলে একধাপ উপরে উঠে এসেছে জিনেদিন জিদানের শিষ্যরা।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ