খেলা

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ: উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কঠিন লড়াই

 এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ: উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কঠিন লড়াই
এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপ: উজবেকিস্তানের সঙ্গে বাংলাদেশের কঠিন লড়াই

এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে বাংলাদেশের কঠিন লড়াই উজবেকিস্তানের সঙ্গে।

তাজিকিস্তানের হিশর স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ৩টায় ম্যাচটি শুরু হবে।

প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে এবং দ্বিতীয় ম্যাচে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়ে চূড়ান্ত পর্বে উঠার লড়াইয়ে এখনও টিকে আছে বাংলাদেশ।

আজকের উজবেকিস্তানের ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করবে অনেক হিসাব-নিকাষ।

গ্রুপ ফেভারিট দারুণ শক্তিশালী উজবেকিস্তান তাদের প্রথম দুই ম্যাচে শ্রীলঙ্কাকে ১০-০ ও মালদ্বীপকে ৬-০ গোলে হারিয়ে ফর্মের তুঙ্গে রয়েছে।

বাছাইপর্ব পেরিয়ে তারা নিয়মিতই খেলে যুব আসরগুলোর চূড়ান্তপর্বে। এরআগে বাংলাদেশের জাতীয় বা বয়সভিত্তিক কোনো দলেরই উজবেকিস্তানের সঙ্গে জয় তো নয়ই ড্রয়েরও কোন নজির নেই।

তবে থিম্পুর অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবল থেকে ধারাবাহিকভাবে ভালো খেলে আসা বাংলাদেশের তরুণদের এই দলটি তাজিকিস্তানের বিপক্ষে খেলা ম্যাচের মতো আজ উজবেকিস্তানের কাছ থেকেও পয়েন্ট কেড়ে নেয়ার ব্যাপারে আশাবাদী।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ