খেলা

বিপিএলে ঢাকা-চট্টগ্রাম পর্বের সময়সূচিতে পরিবর্তন

বিপিএল
বিপিএল

আজ রোববার বিপিএলের কোন খেলা নেই। এছাড়াও বিপিএলে ঢাকা ও চট্টগ্রাম পর্বের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

এ নতুন সময়সূচীতে শুক্রবার বাদে দিনের প্রথম ম্যাচটি শুরু হবে দুপুর ১ টায়। দিনের দ্বিতীয় ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তাছাড়া শুক্রবারের প্রথম ম্যাচটি শুরু হবে ২টায় দ্বিতীয় খেলা শুরু হবে সন্ধ্যা ৭টায়। রবিবার রাত ১০টায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি নিশ্চিত করেছে।

এছাড়া বিপিএলের পঞ্চম আসরের প্রথম দুই দিন শেষে টানা দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট সিক্সার্স। প্রথম ম্যাচে হারলেও নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের ধারায় ফিরেছে ঢাকা ডায়নামাইটস।

এদিকে, নিজেদের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স জয়ের দেখা পেলেও, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রাজশাহী কিংস ও খুলনা টাইটান্স হেরেছে নিজেদের প্রথম ম্যাচে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ