যুব এশিয়া কাপ-২০১৭ খেলতে বুধবার মালয়েশিয়া যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আট জাতির এই টুর্নামেন্টে বাংলাদেশের অবস্থান ‘এ’ গ্রুপে।
গ্রুপ এ তে রয়েছে বাংলাদেশ, ভারত, নেপাল ও মালয়েশিয়া, ও গ্রুপ বি তে পাকিস্তান, শ্রীলংকা, আফগানিস্তান সঙ্গে যোগ হবে পশ্চিম অঞ্চলের চ্যাম্পিয়ন দলটি। টুর্নামেন্ট শুরু হবে ১০ নভেম্বর। ১১নভেম্বর বাংলাদেশ মাঠে নামছে নেপালের বিপক্ষে। একদিন বিরতি দিয়ে বাংলাদেশের প্রতিপক্ষ স্বাগতিক মালয়েশিয়া।
১৪ নভেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে ভারতের। টুর্নামেন্টের দুই গ্রুপের শীর্ষে থাকা ৪টি দল খেলবে সেমিফাইনালনে। ১৬ ও ১৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দুটি সেমিফাইনাল।
১৯ তারিখ ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে টুর্নামেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: