খেলা

বিপিএল: পঞ্চম আসরে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএল: পঞ্চম আসরে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স
বিপিএল: পঞ্চম আসরে প্রথম জয় পেল কুমিল্লা ভিক্টোরিয়ান্স

বিপিএলের পঞ্চম আসরে প্রথম জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

চিটাগং ভাইকিংসকে ৮ উইকেটে হারিয়েছে মোহাম্মদ নবীর নেতৃত্বধানী দলটি। ২৪ রানে তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন ভিক্টোরিয়ান্স পেসার মোহাম্মদ সাইফউদ্দীন।

টস হেরে ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন ভাইকিংস ওপেনার রঙ্কি ও সৌম্য। রঙ্কি ২১ বলে ৪০ আর সৌম্য ৩৩ বলে ৩৮ রান করে বিদায় নেন। ২২ বলে ২১ রান করেন মুনাভীরা। কিন্তু হতাশ করে চিটাগংয়ের মিডল অর্ডার।

এনামুল, মিসবাহ, রীস দাঁড়াতেই পারেননি। শেষদিকে সিকান্দার রাজার ১৩ বলে ১৮ রানের সুবাদে ৭ উইকেটে ১৪৩ রান করে ভাইকিংসরা।

সাইফুদ্দীন তিনটি ও ডোয়েইন ব্রাভো দুটি উইকেট নেন। জবাবে ওপেনিংয়ে কুমিল্লার খাতায় ৪৩ রান যোগ করে লিটন-বাটলার জুটি।

লিটন ১৪ বলে ২৩ রান করে বিদায়ন নেন। ৪২ বলে ৪৮ রান করেন বাটলার।

এরপর ইমরুলের ৩১ বলে ৩৩ আর স্যামুয়েলসের ১৮ বলে ৩৫ রানের ঝড়ে সহজ জয় তুলে নেয় ভিক্টোরিয়ান্সরা। কুমিল্লার হয়ে দুটি উইকেটই নেন শুভাশিষ।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ