প্রথম শ্রেণীর ক্রিকেটে এক ম্যাচেই দুটি হ্যাটট্রিক করে ইতিহাস গড়েছেন অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক।
নিউ সাউথ ওয়েলসের হয়ে এ কীর্তি গড়েছেন অজি পেসার।
শেফিল্ড শিল্ডের ম্যাচে, ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার দুই ইনিংসেরই শেষের তিনটি উইকেট নেন স্টার্ক।
এই পেসারের বিধ্বংসী বোলিংয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া হারে ১৭১ রানে। দ্বিতীয় ইনিংসে ৭৩ রানে ৮টিসহ দুই ইনিংসে দশটি উইকেট শিকার করেন স্টার্ক।
অস্ট্রেলিয়ায় একই শেফিল্ড ম্যাচে দুটি হ্যাটট্রিকের রেকর্ড ছিল না কোনো ক্রিকেটারের। প্রথম শ্রেণীর ক্রিকেটে একই ম্যাচে দুটি হ্যাটট্রিক করা অষ্টম খেলোয়াড় এখন স্টার্ক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: