বিপিএলে স্লো-ওভার রেটের কারণে শাস্তি পেলেন সিলেট সির্ক্সাস অধিনায়ক নাসির হোসেন। জরিমানা গুনতে হচ্ছে সিলেট সির্ক্সাসের অন্য ক্রিকেটারদেরও। নাসিরের ম্যাচ ফির ৪০% ও সিলেটের অন্য খেলোয়াড়দের ম্যাচফির ২০% জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার নিজেদের তৃতীয় ম্যাচে রাজশাহী কিংসের বিপক্ষে নির্ধারিত সময়ের ভেতর বোলিং শেষ করতে ব্যর্থ হয় নাসিরের নেতৃত্বাধীন সিলেট সিক্সার্স। সময়সীমা পেরিয়ে যাওয়ার পর শেষ দুই ওভারের বোলিং করে সিক্সার্সরা। এ জন্য অধিনায়ক নাসিরসহ পুরো দলকেই জরিমানা করা হয়েছে।
আসরে নিজেদের প্রথম ম্যাচে টস করতে পাঁচ মিনিট দেরী করায় ম্যাচ রেফারির সতর্কতার পাশাপাশি, একটি ডিমেরিট পয়েন্ট জুটেছিল নাসিরের খাতায়।
এছাড়াও সিক্সার্সদের দ্বিতীয় ম্যাচের পর আম্পায়ারের সঙ্গে তর্ক করে ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ জরিমানা গোনার পাশাপাশি ৩টি ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন হার্ড-হিটার সাব্বির রহমান।