রিসোর্টস ওয়ার্ল্ড ম্যানিলা মাস্টার্স গলফের প্রথম রাউন্ড শেষে ২৫তম স্থানে আছেন সিদ্দিকুর রহমান।পারের চেয়ে তিন শট কম খেলে ষোলোজনের সঙ্গে যৌথভাবে পঁচিশ নম্বরে এই বাংলাদেশি গলফার।
ফিলিপাইনের ম্যানিলার সাউথউড গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে শুরুটা ভালো হয়নি সিদ্দিকুরের। প্রথম রাউন্ডে চারটি বার্ডি ও একটি বোগি করেন তিনি।বেশি ভুল করায় পেছনের দিকে থেকেই দ্বিতীয় রাউন্ডে খেলবেন বাংলাদেশের প্রতিনিধি।
১০ লাখ ডলার প্রাইজমানির এই টুর্নামেন্টে পারের চেয়ে আট শট কম খেলে যৌথভাবে শীর্ষে আছৈন অস্ট্রেলিয়ার স্কট বার ও যুক্তরাষ্ট্রের মিকাহ লরেন সিন।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: