শুরু হয়েছে শনিবার বিপিএলের ঢাকা পর্ব। দিনের প্রথম ম্যাচে রংপুর রাইডার্স মুখমুখি হবে রাজশাহী কিংসের। অন্য ম্যাচে ঢাকা ডায়নামাইটস নামবে সিলেট সির্ক্সাসের বিপক্ষে।
ঢাকা পর্বে পরিবর্তন আসছে সময়সূচিতে— দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায় ও অপর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। শুক্রবার প্রথম ম্যাচ বেলা ২টায় ও অপর ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭টায়।
এদিকে, হ্যাটট্রিক জয়ে ছয় পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষে শীর্ষে অবস্থান সিলেট সির্ক্সাসের। সিলেটে দুটি করে ম্যাচ খেলেছে বাকী ছয়টি দল।
এর মধ্যে কোনো জয়ের দেখা পায়নি রাজশাহী। তাছাড়া একটি করে জয়ের সুবাদে অন্য পাঁচটি দলেরই সমান দুই পয়েন্ট।
নেট রানরেটে এগিয়ে থাকায় দুইয়ে ঢাকা ডায়নামাইটস। এরপর কুমিল্লা ভিক্টোরিয়ান্স, রংপুর রাইডার্স, চিটাগং ভাইকিংস,ও খুলনা টাইটান্সের অবস্থান। তালিকায় সবার নিচে সপ্তম স্থানে রাজশাহী কিংস।