হাঁটুর চোট পুরোপুরি না সারলেও এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে খেলবেন রাফায়েল নাদাল।
সোমবার লন্ডনে শুরু হচ্ছে বছরের শেষ এই টেনিস টুর্নামেন্টটি— প্রথম ম্যাচে নাদালের প্রতিপক্ষ বেলজিয়ামের ডেভিড গফিন।
পুরুষ টেনিস র্যাং কিংয়ের শীর্ষ তারকা জানিয়েছেন, দুদিনের মধ্যে শতভাগ ফিট হওয়া সম্ভব নয়। তবে সুস্থ হতে সব চেষ্টা চালাচ্ছেন তিনি।
সম্প্রতি চোটের কারণে প্যারিস মাস্টার্সের কোয়ার্টার ফাইনাল থেকে সরে দাঁড়িয়েছিলেন ৩১ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড।
এটিপি ওয়ার্ল্ড ট্যুর ফাইনালসে পিট সাম্প্রাস গ্রুপে আছেন নাদাল।
তার সঙ্গে আছেন ডমিনক থিয়েম, গ্রিগর দিমিত্রভ ও ডেভিড গফিন। আর বরিস বেকার গ্রুপে খেলবেন রজার ফেদেরার, অ্যালেকজ্যান্ডার জেভরেভ, মারিন চিলিচ ও জ্যাক সক।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: