বিশ্বকাপ বাছাইয়ের প্লে-অফে ডেনমার্ককে রুখে দিয়েছে আইরিশ প্রজাতন্ত্র। প্রথম লেগের ম্যাচে ডেনিশদের সঙ্গে গোলহীন ড্র করেছে তারা।
কোপেনহেগেনে মার্টিন ও'নিলের শিষ্যরা বল দখলেই নিতে পারেনি ম্যাচের বেশিরভাগ সময়ে।
আইরিশদের বল পজেশন ছিল আটাশ শতাংশ। কিন্তু বল না পেলেও ডেনিশদের গোল করতে দেয়নি আয়ারল্যান্ড।
গোলশূন্য ড্রয়ের সুবাদে টানা সাতটি ম্যাচে অপরাজিত থাকলো আইরিশরা।
মঙ্গলবার ডাবলিনে দ্বিতীয় লেগের ম্যাচটি জিতলে ২০০২ সালের পর আবারো বিশ্বকাপের মূলপর্বে খেলার সুযোগ পাবে আইরিশ প্রজাতন্ত্র। এদিকে, আইভরি কোস্টকে ২-০ গোলে হারিয়ে আফ্রিকা অঞ্চল থেকে রাশিয়া বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে মরক্কো।
সবশেষ ১৯৯৮ সালে ফুটবল বিশ্বকাপে খেলেছিল তারা।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: