আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রাশিয়ার বিপক্ষে শেষ মূহূর্তের গোলে জিতেছে আর্জেন্টিনা। দিনের আরেক ম্যাচে কোস্টারিকাকে গোল বন্যায় ভাসিয়েছে স্পেন।
রাশিয়ায় পুরো ম্যাচে আধিপত্য দেখালেও আর্জেন্টিনা সহজে গোল পায়নি। খেলার সত্তর সতাংশ সময় বল দখলে রেখেও গোলের দেখা মিলে শেষ প্রান্তে। ম্যানসিটি স্ট্রাইকার সার্জিও আগুয়েরোর একমাত্র গোল জয় এনে দেয় আলবিসেলেস্তেদের।
এটি মেসিদের টানা দ্বিতীয় জয়। সবশেষ জুনে টানা দুটি ম্যাচ জিতেছিল হোর্হে সাম্পাওলির শিষ্যরা।
এদিকে, কোস্টারিকার জালে পাঁচবার বল জড়িয়ে টানা অপরাজিত থাকার রেকর্ড লম্বা করলো স্পেন।
আলবা, মোরাটা, ইনিয়েস্তার একটি ও ডেভিড সিলভার দুই গোলে ৫-০ ব্যবধানে জিতেছে স্প্যানিশরা। এছাড়াও কাতারকে ১-০ গোলে চেক প্রজাতন্ত্র, আর নরওয়েকে ২-০ গোলে হারিয়েছে মেসিডোনিয়া।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: