বিপিএল টি-টোয়েন্টির দ্বিতীয় পর্বের এগারো নম্বর ম্যাচে চিটাগং ভাইকিংসকে ১৮ রানে হারিয়ে আসরের দ্বিতীয় জয় তুলে নিয়েছে খুলনা টাইটান্স।
রোববার বিপিএলের এগারো নম্বর ম্যাচে টস জিতে খুলনাকে ব্যাটিংয়ে পাঠান চিটাগং দলপতি মিসবাহ।
প্রথম ওভারেই সানজামুলের বলে সৌম্যের তালুবন্দী হন ওয়ালটন। নিজের দ্বিতীয় ওভারে ক্লিঙ্গারকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন সানজামুল।
যদিও পরে বল ট্র্যাকিংয়ে দেখা যায় স্টাম্প মিস করতো সানজামুলের বলটি। ব্যাটিংয়ে নেমেই ছক্কা হাঁকান রাইলি রুসো।
বাউন্ডারি হাঁকান নাজমুল হোসেন শান্তও। কিন্তু এরপরই মুনাভীরার দ্রুতগতির বলে বোল্ড হন তিনি।
ধুঁকতে থাকা টাইটান্সদের ইনিংস এগিয়ে নেন রুসো ও দলপতি মাহমুদুল্লাহ। রুসো ২৫ রান করে তাসকিনের শিকার হন।
তবে একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন মাহমুদুল্লাহ।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: