খেলা

চতুর্থ সন্তানের বাবা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

চতুর্থ সন্তানের বাবা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো
চতুর্থ সন্তানের বাবা হলেন ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদো চতুর্থ সন্তানের বাবা হয়েছেন। রোববার রাতে বান্ধবী জর্জিনা রদ্রিগেজের কোলজুড়ে পৃথিবীর আলো দেখল রোনালদোর পরিবারের নতুন অতিথি।

সন্তান জন্মের আগেই রোনালদো মেয়ের নাম রাখেন অ্যালেনা মার্টিনা। রোববার রাতে জর্জিনা, সন্তান ক্রিস্টিয়ানো জুনিয়র এবং নবাগত সন্তানের সঙ্গে ছবি তোলে সামাজিক যোগাযোগের মাধ্যম ইনস্টাগ্রামে পোস্ট করে তার ক্যাপশনে রোনালদো লেখেন, ‘অ্যালেনা মার্টিনা মাত্র জন্মগ্রহণ করল। জিও (জর্জিনা) এবং মার্টিনা ভালো আছে। আমরা সবাই আনন্দিত।’

নতুন অতিথির আগমনকে সামনে রেখে রোববার স্থানীয় সময় বিকেলে মাদ্রিদে রোনালদোর বাসার কাছেই কুইরন ইউনিভার্সাল হসপিটালে আসেন পরিবারের সদস্যরা। সেখানে রাতেই তারা নবজাতকের মুখ দেখেন।

মার্টিনা রোনালদোর বান্ধবী জর্জিনার প্রথম সন্তান। অন্যদিকে রিয়াল মাদ্রিদ তারকার চতুর্থ সন্তান। সাত বছর বয়সী রোনালদো জুনিয়রের পর চলতি বছরের শুরুতে জোড়া সন্তানের (একজন ছেলে, একজন মেয়ে) বাবা হন সিআর সেভেন।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ