বিপিএলের কোনো খেলা নেই কাল- মঙ্গলবার দিনের প্রথম ম্যাচে ঢাকা ডাইনামাইটস মুখোমুখি হবে খুলনা টাইটান্সের।
দিনের অন্য ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্স খেলবে সিলেট সির্ক্সাসের বিপক্ষে।
সিলেট পর্বে তেমন জ্বলে উঠতে না পারলেও নিজ মাঠে ঘুরে দাঁড়িয়েছে ঢাকা ডাইনামাইটস। আর টানা দুই জয়ের সুবাদে আত্মবিশ্বাসে তুঙ্গে রয়েছে খুলনা টাইটান্স।
সিলেট পর্বের টানা তিন জয়ের রেকর্ড থাকলেও ঢাকা পর্বের শুরুটা মোটেও ভালো হয়নি সিলেটের।
টানা তিন জয়ের পর ঢাকা ডাইনামাইটসের কাছে হেরে টানা দুই হার সিলেটের।
এদিকে, তিন ম্যাচ খেলে দুই ম্যাচে জয় পেয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৫ ম্যাচ খেলা সিলেট সিক্সার্স ৬ পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে। সমান ৩ ম্যাচ থেকে ৪ পয়েন্ট নিয়ে ২য়, ৩য় ও ৪র্থ স্থানে ঢাকা ডাইনামাইটস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, খুলনা টাইটান্স।
৩ ম্যাচ থেকে ২ পয়েন্ট নিয়ে ৫ম ও ৬ষ্ঠ স্থানে চিটাগং ভাইকিংস ও রংপুর রাইডার্স। আর ৪ ম্যাচ খেলে ২ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে রাজশাহী কিংস।