খেলা

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: মালয়েশিয়াকে ২৬২ রানে হারিয়েছে বাংলাদেশ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটে মালয়েশিয়াকে ২৬২ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেওয়া ৩৩৬ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ৭৩ রান করে মালয়েশিয়া।

কুয়ালালামপুরে টস হেরে ব্যাট করতে নেমে, ৩৬ রানের মধ্যে দুই ওপেনারের উইকেট হারায় বাংলাদেশ। তবে, অধিনায়ক সাইফ হাসান ও তৌহিদ হৃদয়ের দৃঢ় ব্যাটিংয়ে দারুণভাবে খেলায় ফেরে টাইগাররা। হৃদয় ১২০ ও সাইফ হাসান করেন ৯০ রান। এরপর আফিফ হোসেনের ২১ ও আমিনুল ইসলামের অপরাজিত ৩৯ রানে ভর করে নির্ধারিত ওভারে ৬ উইকেটে ৩৩৫ রানের বিশাল সংগ্রহ দাড় করায় বাংলাদেশ।

জবাব দিতে নেমে, নিয়মিত বিরতিতে উইকেট হারায় মালয়েশিয়া। ওপেনার ভিরানদ্বীপ সিংয়ের ৪৬ ছাড়া আর তেমন রান করতে পারেননি অন্য কোনো ব্যাটসম্যান। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৩ রান করে মালয়েশিয়া। শাখাওয়াত হোসেন ৩টি ও আফিফ হোসেন নেন ২ উইকেট।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ